• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার থানা পুলিশের উদ্যোগে ফুলবাড়ী থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিরের সভাপতিত্বে ওসি (তদন্ত) মো. আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামরু, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মাসুদুর রহমান, সাধারন সম্পাদক মামুনুর রশিদ চৌধুরি, ফুলবাড়ী মাদক প্রতিরোধ কমিটি জাগ্রত মা এর সহ সভাপতি শিরিন সুলতানা, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, মেহেদী হাসান উজ্জ্বল প্লাবন গুপ্ত শুভ প্রমুখ।
আয়োজিত সভায় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে ৭জন দুস্থ্য নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর পুলিশ সুপার হামিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ