• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানী লিমিটেডের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধ্যপাড়া কঠিন শিলার খনির হল রুমে সংগঠনের নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপক এইচ আর আব্দুল লতিফ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মধ্যপাড়ার গ্রানইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: মাহমুদ খান, জিএম মীর আব্দুল হান্নান, বিদায়ী সভাপতি সৈয়দ রফিজুল ইসলামসহ খনির বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীসহ আরো অনেকে। এতে খনির সার্বিক উন্নয়নে সহযোগিতা ও খনির উন্নতির বিষয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করার আহবান করেন তারা।

এসময় শপথ গ্রহণ করেন, এমজিএমসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি মনোয়ার হোসেন শাহ্ ও সহ-সভাপতি জাকিরুল ইসলামসহ সাধারন সম্পাদক অবায়দুল্লাহ্, সহ-সাধারন সম্পাদক মিসেস গোলেনুর বানু , অর্থ-সম্পাদক আব্দুুর রাফিউ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য কামরুজ্জামান, আশরাফুল আলম প্রমূখ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ