• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পটিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় শুক্রবার ভোর ৫ টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি সৌদিয়া চেয়ারকোচের ড্রাইভার ঘুমের অলসতায় অসাবধানতবশত গাড়ি চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেলে এতে ঘটনাস্থলে ৪ জন নিহত এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে আরো দুই জন নিহত হয় ও আনুমানিক আরো ৩০ যাত্রী আহত হয়।
এসময় গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। কিন্ত নিহতদের নাম ঠিকানা পটিয়া হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ জানাতে পারেনি। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
জানা যায়, ঢাকা থেকে সৌদিয়া চেয়ারকোচটি কক্সবাজার উদ্দেশ্যে রওয়ানা দেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারমুখি একটি সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৩০ জন যাত্রী আহত হয়। সকাল সাড়ে ৫ টায় তাদের হাসপাতালে নেওয়া হয়। আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ