• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী ছাত্রলীগের সভাপতি মিঠুন, সাধারণ সম্পাদক মেহেদী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শনিবার স্থানীয় হোসেন কমিউনিটি সেন্টার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সম্মেলনে মিঠুন কুমার চৌধুরীকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সম্মানিত অতিথি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।
দিনাজপুর জেলা শাখা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগের সভাপতিত্বে আয়োজিত ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সম্মানিত অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, আমন্ত্রিত অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র জ্যেষ্ঠ কন্যা মোছা. ফারহানা রহমান মুক্তা, বিশেষ বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু হুসাইন বিপু, উপ-বিজ্ঞান সম্পাদক মো. ইকবাল হোসেন শিপন সরকার, সহ-সম্পাদক মো. রিজভী হাসান মাহমুদ হিরণ, জেলা ছাত্রলীগের যূগ্ম-আহবায়ক আসাদুজ্জামান রুবেল প্রমূখ।
সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির উপস্থিতিতে মিঠুন কুমার চৌধুরীকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। একইভাবে মুশফিকুর রহমান রিয়াদকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর শাখা এবং রাসেল হাসানকে সভাপতি ও রাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১সদস্য বিশিষ্ট ফুলবাড়ি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ