• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় ইমরানের জামিন

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার (১৬ জুলাই) সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবী জীবনানন্দের মাধ্যমে জামিন আবেদন করেন।

পরে শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলের নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার।

তার সহকারী সনাতন উল্লাহ মিছিলের স্লোগান দেন। স্লোগানে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটূক্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ