• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সকলের সহায়তা ছাড়া কাশ্মীরের স্বাধীনতা অসম্ভব: মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, পুরো দেশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সহায়তা না করলে আমরা কাশ্মীর যুদ্ধে জিততে পারব না।

শনিবার ভারতের নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে মেহবুবা মুফতি সাংবাদিকদের একথা জানান। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মেহবুবা বলেন, কাশ্মীরে আমরা যে যুদ্ধে লিপ্ত, তা আইনশৃংখলা সমস্যা নিয়ে না। যতক্ষণ না পুরো দেশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সহায়তা করবে ততক্ষণ আমরা এই যুদ্ধে জিততে পারব না।

সিকিমের ডোকালা সীমান্ত নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কাশ্মীরে যেসব হামলা হচ্ছে তার পেছনে বিদেশি শক্তি রয়েছে। এমনকি চীনও আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।

কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক দলগুলো একসঙ্গে সমাধানের উদ্যোগ নেয়ায় আনন্দ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ