• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হজ্ব পালনে সাইকেল চালিয়ে লন্ডন থেকে মদিনা

সিসি ডেস্ক: প্রায় দীর্ঘ সাড়ে তিন হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে লন্ডন থেকে পবিত্র মদিনার উদ্দেশ্যে একদল উদ্যমী তরুণ ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছেন। লন্ডন থেকে মদিনায় সাইকেল চালিয়ে কিভাবে তাঁদের সফর পরিচালিত হবে এব্যাপারে বিস্তারিত জানাতে শূক্রবার ১৪ জুলাই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ ‘ইস্ট লন্ডন মসজিদ’ এর সম্মুখে বিভিন্ন মিডিয়ার মুখোমুখি হন সাইকেল আরোহীরা। বিকেল তিনটায় তাঁরা মদিনার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। এ সময় সফরকারীদের আত্মীয়, স্বজনরা তাঁদের বিদায় জানান।

সফরকারীরা জানালেন তাঁদের দলে রয়েছেন ৮জন সাহসী তরুণ। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা পবিত্র মদিনায় পৌঁছাবেন। এ ব্যাপারে তাঁরা বিভিন্ন কমিউনিটি থেকে উৎসাহ, অনুপ্রেরণা এবং বহির্বিশ্বের বিভিন্ন সংস্থার সহযোগিতা পেয়েছেন। সাইকেল আরোহীরা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, গ্রীস, ইজিপ্ট, মদিনাসহ ৮টি দেশ ভ্রমণ করে মদিনায় পৌঁছাবেন। সফরের জন্য তাঁদের নির্ধারিত সময়সীমা ৬ সপ্তাহ। এ সময়ের ভেতর তাঁরা ৮টি দেশ ভ্রমণ করে তাঁদের গন্তব্যে পৌঁছাবেন। প্রতিদিন তাঁরা প্রায় ৭০ কিলোমিটার পথ ভ্রমণ করবেন।

উদ্যোক্তারা জানালেন এ থেকে সংগৃহীত অর্থ সিরিয়ার যুদ্ধ বিধস্ত মানুষের জন্য খাদ্য, ওষুধ, মেডিকেল সরঞ্জাম, ত্রাণসামগ্রীর জন্য বিতরণ করা হবে।

এই প্রজেক্টটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘হিউম্যান এইড’ ও ‘ওয়ান কল ট্রভেলস’ স্পন্সর করেছে। প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে কোন ধরনের তথ্য জানতে কিংবা এ ব্যাপারে সহযোগিতা করতে চাইলে সংস্থার ওয়েভসাইটে ‘ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট হজ্ব রাইড ডট কম’ এ বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ