• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিক আহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নির্মানাধীন ৮তলা ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রামকরা হলেন-সদর উপজেলা হরিরামপুর গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রফিক (১৮), একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে মো. রাকিব (১৮) ও নশিপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে মো. রুবেল (২০)।
স্থানীয়রা জানায়, রোববার সকালে নিত্যদিনের মত নির্মানাধীন ওই ভবনে সাটারিং এর কাজ করার সময় হঠাৎ ৩ শ্রমিক ভবনের ৫তলা ছাদের উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত শ্রমিকদের মধ্যে রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতলের কর্বব্যরত চিকিৎসক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ৮তলা ওই ভবনে কোন ধরনের সিফটিনেট ব্যবহার ছাড়াই শ্রমিকরা প্রতিদিন কাজ করতো। আর এ কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, দিনাজপুর এশিয়া ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বকুলের মালিকানাধীন ওই ৮তলা ভবনে গত ৬ মাস ধরে কোন ধরনের সেফটিনেট ছাড়াই শ্রমিকরা কাজ করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ