• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী লাদেন গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার সোনারায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও সন্ত্রাস দমন আইনের একাধিক মামলার আসামী আসাদুজ্জামান ওরফে লাদেনকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে তাকে সোনারায় ইউনিয়নের বড়গাছা গ্রামের হাজির বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
আসাদুজ্জামান ওরফে লাদেন সোনারায় ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রটারী এবং একই ইউনিয়নের ডুগডুগি বড়গাছা পাটোয়ারীপাড়ার মহল্লার মৃত লুৎফর রহমানের ছেলে।
সে ওই ইউনিয়নের ডুগডুগি বড়গাছা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত বলে জানান ডোমার থানার উপ-পরির্দশক মো. নজরুল ইসলাম।
উপ-পরির্দশক মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত লাদেনের বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নাশকতা সৃষ্টি করে ব্যালট ছিনতাই ও ভোটকেন্দ্র পোড়ানো, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাইসহ সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা আদালতে বিচারাধিন রয়েছে।
এসব মামলায় জামিন নিয়ে আবারো এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টায় করার অভিযোগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ