• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার কৃষি বিভাগ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসানের পরিচালনায় আরও বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বিথী, মৎস্য অফিসার মাহমুদুলনবী মিঠু, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য তুলে ধরেন উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুলনবী মিঠু। বক্তব্য রাখেন-প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ