• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শিশু বান্ধব বিদ্যালয় ঘোষণা

বিশেষ প্রতিনিধি: শিশু শ্রম মুক্ত’র পর এবার “শিশু বান্ধব” বিদ্যালয় ঘোষণা করা হয়েছে নীলফামারীতে।
মঙ্গলবার দুপুরে(১৮জুলাই) বেলুন উড়িয়ে এবং শপথ বাক্য পাঠ করিয়ে সদর উপজেলার সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিক ভাবে শিশু বান্ধব হিসেবে ঘোষণা দেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।
উন্নয়ন সংস্থা গুড নেইবারস’র আয়োজনে ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিনিধি, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, পরিচালনা কমিটি এবং সুধিজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুড নেইবারস’র কান্ট্রি ডিরেক্টর জেয়ং সেক কিম, ম্যানেজিং ডিরেক্টর মিস ইয়ান হি কিম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ, সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গুড নেইবার’স নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট(সিডিপি) ব্যবস্থাপক কর্ণেলিউস দালবৎ, সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আজাদ বক্তব্য দেন।
ঘোষণা অনুষ্ঠানে শিশু বান্ধব পরিবেশ গঠনে এসএমসি দক্ষতা উন্নয়ন কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন গুড নেইবারস’র অপারেশন ডিপার্টমেন্টের টীম লিডার শাহিনুল ইসলাম।
শিশু বান্ধব ঘোষণা হওয়ার পর অনুষ্ঠানে অংশ নেওয়া বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী রঞ্জিতা রানী রায় বলেন, প্রায়ই আমরা শুনে থাকি, বিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের কথা। স্যারেরা ছোট কারণেই শিক্ষার্থীদের মারধোর করছেন, কঠিন শাস্তি দিচ্ছেন। আবার অনেক বিদ্যালয়ে শিশু অধিকার রক্ষা হচ্ছে না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও সুবাতাস ছড়াবে বিদ্যালয়গুলোতে।
পরে কবিতা আবৃত্তি, দেশের গান ও বই পড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
আয়োজক সংস্থা গুড নেইবার’স নীলফামারী প্রধান কর্ণেলিউস দালবৎ জানান, আমরা ইউনিয়নের ছয়টি বিদ্যালয়কে শিশু বান্ধব ঘোষণা করার উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে সুর্বণখুলিকে ঘোষণা করা হলো।
মুলত শিশু অধিকার রক্ষা, শিশু সুলভ ব্যবহার, এসএমসির দক্ষতা বৃদ্ধি, পড়াশোনার মানোন্নয়ন, শিক্ষকদের অভিজ্ঞতা প্রদানসহ নানা বিষয়ে আমরা কাজ করছি। পাশাপাশি বিদ্যালয়গুলোতে লাইব্রেরী স্থাপন, উপকরণ সরবরাহ, দর্শনীয় করা, অতিরিক্ত শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের।
পর্যায়ক্রমে ছয়টি বিদ্যালয়কে শিশু বান্ধব হিসেবে ঘোষণা করা হবে বলে জানান কর্ণেলিউস দালবৎ।
প্রসঙ্গত গেল মে মাসের ১৮তারিখে সংগলশী ইউনিয়নের চার নং ওয়ার্ডকে শিশু শ্রম মুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয় গুড নেইবার’স উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ