• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বন্যার্ত মানুষেরা ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ দেয়া হবে’

নীলফামারী প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার্ত মানুষ যতক্ষন পর্যন্ত ঘরে ফিরবে না ততক্ষন পর্যন্ত তাদেরকে ত্রাণ দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের খাদ্য গুদামে খাদ্যের কোন ঘাটতি নেই। তাই বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। তিনি আজ মঙ্গলবার বিকেলে নীলফামারীর ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ডিমলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ত্রান বিতরন অনুষ্ঠানে এসে বানভাসি মানুষের কাছে নৌকায় ভোট প্রার্থনা করে তিনি বলেন, এ অঞ্চলের মানুষ ত্রাণ চায়না তারা চায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।বাধটি হলে বন্যা থেকে রক্ষা পাবে এ অঞ্চলের মানুষ। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্ব ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়েন সচিব শাহ কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমার সরকার প্রমূখ। নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী বেষ্টিত ছয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দুই হাজার সাতশ’ ২৫জনকে ১০ কেজি করে চাল, দেড় হাজার পরিবারকে শুকনো খাবার এবং চারশ’জনের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ