• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়িতে কারের ধাক্কায় পথচারীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়িতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ি-রংপুর মহাসড়কের তেঁতুলিয়া নামক স্থানে সড়ক পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় সাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। নিহত সাইদুল ইসলাম উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কের তেঁতুলিয়া নামক স্থানে সড়ক পারাপারের সময় ফুলবাড়ি গামী প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-৩২-১৬৫৭) সাইদুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এলাকাবাসী ধাওয়া করে চালক বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাতগাড়ী গ্রামের মৃত হারিববুর রহমানের ছেলে আব্দুল খালেককে (৩৬) কারসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

সাপ্তাহিক দেশ মা’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ মা পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশ মা পত্রিকার সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, প্রকাশক রাজু গুপ্তা ও বার্তা সম্পাদক আশরাফ পারভেজ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংবাদিক মোকসেদুল সরকার মুকুল, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন উর রশীদ, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান মানিক, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি রাকিব হাসান জনি, সাপ্তাহিক দেশ মা’ স্টাফ রিপোর্টার প্লাবন গুপ্ত শুভ প্রমূখ।
শেষে আনুষ্ঠানিকভাবে পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ সাংবাদিকদের নিয়ে অতিথিদ্বয় কেক কেটে বর্ষপূর্তি উৎসবের সূচনা করেন।
এর আগে স্থানীয় বিভিন্ন পেশা ও শ্রেণির সুধিজন পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ফুল দিয়ে বর্ষপূর্তি শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ