• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এলজিইডি এর একটি ৫ কিলোমিটার সড়ক পুনঃনির্মানে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কোন কোন দায়বদ্ধতা নেই, যেন দেখার কেউ নেই।
জানা যায়, জেলার ডিমলা উপজেলার ডিমলা বাবুর হাট হতে ডোমার উপজেলার বোড়াগাড়ী পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক পুনঃনির্মানের দরপত্র আহ্বান করা হয়। এলজিইডি এর আওতাভুক্ত আইআরআইডিপি-২ প্রকল্পের এ ৫ কিলোমিটার সড়ক পুনঃনির্মানে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ৮১ হাজার টাকা। সড়কটি পুনঃনির্মান করছেন আবু তালেব মিয়া নীলু লালমনিরহাটের একটি ঠিকাদারী প্রতিষ্ঠিান। যা দেখভাল করছেন এলজিইডি এর ডিমলা উপজেলা প্রকৌশলীর কার্যালয়। সরেজমিনে দেখা যায়, ওই সড়কে শ্রমিকগন একাই কাজ করছেন, সংশ্লিষ্ট কার্যালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী তদারকিতে নেই। বিধি মোতাবেক সড়কের থিকনেস ৩ ইঞ্চি দেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না প্রকৃতপক্ষে থিকনেস অনেক কম। সড়কের হার্ডবেড এ নুতন ইট ব্যাবহারের নিয়ম থাকলেও পুরাতন ইট ব্যাবহার করা হচ্ছে। ডব্লিউবিএম এ নুতন ইট ব্যাবহারের বিধান থাকলেও নুতন পুরাতন ইট মিশ্রিত করে ব্যাবহার করা হচ্ছে। এ ছাড়া সকল নির্মান কাজে নি¤œমানের নির্মান সামগ্রী ব্যাবহার করা হচ্ছে। সব মিলিয়ে কোনমতে জোড়াতালি দিয়ে চলছে সড়কটির পুনঃনির্মান কাজ। এ ব্যাপারে নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানান, হার্ডবেড পুরাতন ইট দিয়ে করার বিধান রয়েছে তবে কোন অনিয়ম নয় বিধি মোতাবেক নির্মান হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ