• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর রাইডার্সের আইকন মাশরাফী

সিসি ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত দুই আসরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন ও অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ঠিকানা এবার রংপুর রাইডার্সে।

ইতোমধ্যে ম্যাশের সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বিপিএলের অন্যতম ফ্রেঞ্চাইজি রংপুর। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক। এর আগে গত মে মাসে রংপুর রাইডার্সের মালিকানা বদল হয়। বর্তমানে রংপুরের মালিকানা বসুন্ধরা গ্রুপের হাতে।

মাশরাফীর নেতৃত্বে বিপিএলের সবশেষ দুই আসরে লড়াই করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তার অধীনে ২০১৫ সালের বিপিএলের তৃতীয় আসরের শিরোপা ছোঁয়ার স্বাদ পায় কুমিল্লা।

এদিকে বিপিএলের পঞ্চম আসরে শিরোপা জয়ের লক্ষ্যে ৫ বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এরা হলেন- ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, চার্লস ডসন, থিসারা পেরেরা এবং রবি বোপারা।

উল্লেখ্য, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। সেই লক্ষ্যকে সামনে রেখে দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ