• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই শিশু সন্তানসহ বাবা নিহত

সিরাজগঞ্জ : জেলার উল্লাপাড়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ শনিবার রাতে উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন ব্যক্তি একই পরিবারের বলে জানা গেছে। নিহতরা হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গোলাপপুর গ্রামের কোরাপ আলীর ছেলে রওশন আলম সাদ্দাম (৩৫), তার ছেলে সিয়াম (০৭) ও তানিম (০২)। গুরুতর আহত হয়েছেন স্ত্রী জলি খাতুন(২৮)। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে একটি লরি বগুড়া যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় লরিটি সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় পৌছলে পথচারী রওশন আলম সাদ্দাম তার দুই ছেলে জিয়াম ও তামিম এবং তার স্ত্রী জলি খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও তার দুই ছেলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ ট্রাক হেলপার শাকিল ও ড্রাইভার আব্দুল জলিলকে আটক করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এ নিয়ে আজ শনিবার সারাদিনে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ