• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে কমিউনিটি বেইজড ট্যুরিজম উন্নয়ন কর্মসূচী’র উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ৪দিন ব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম উন্নয়ন কর্মসূচী’১৭ উদ্বোধন করা হয়। সোমবার কান্তজিউ মন্দির পর্যটন করপোরেশন রেস্তোরা কমপ্লেক্স-এ এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, দিনাজপুর পর্যটন জোন ব্যবস্থাপক মোঃ আলী আজম, ৫নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য পর্যটন বিচিত্রার ইডিটর মোঃ মহিউদ্দীন হেলাল, পর্যটন বিচিত্রার মার্কেটিং ম্যানেজার জাহেদ খান খালেদ প্রমুখ। এই প্রশিক্ষণ কর্মসুচীতে পর্যটকদের আকর্ষণ করার জন্য গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক বিষয়ক, খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের মধ্যে দেওয়া হবে। এই প্রশিক্ষণ কর্মশালায় ৪দিন ব্যাপী ৪৩জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ