• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের অর্ধ দিবস কর্মবিরতি পালন

সিসি নিউজ: সরকারি কোষাগার হতে বেতন, ভাতা ও পেনশনসহ সকল সুবিধা আদায়ের লক্ষ্যে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ-দিবস কর্ম বিরতি পালন করেছে। কেন্দ্রীয় কমিটির আহবানে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যেগে সোমবার (২৪ জুলাই) পৌরসভা প্রাঙ্গনে এ কর্ম বিরতি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন এর সাধারন সম্পাদক সুজন শাহ, পৌর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এরশাদ হোসেন পাপ্পু, রংপুর বিভাগীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোকছেদ আলী, সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারি কমিটির সভাপতি মোঃ আবু তাহের, নীলফামারী জেলা কমিটির সভাপতি আব্দুল খালেক, সৈয়দপুর পৌর সচীব আশীষ কুমার, সৈয়দপুর পৌসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সৈয়দপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, রংপুর বিভাগিয় কমিটির সদস্য নাদিম আলম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান-এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, উপজেলা পরিষদ, সমবায় অধিদপ্তরসহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের সরকারী তহবিল হতে বেতন-ভাতা-পেনশন সুবিদা প্রদান করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেলায় তা হয় না। ফলে তারা মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন। সরকারের এই দ্বৈতনীতি প্রত্যাহার করে অবিলম্বে পৌরসভা কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল হতে প্রদানের দাবী জানান বক্তারা।
এদিকে সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার কর্মকতা-কমচারীদের সাথে সংহতি প্রকাশ করে বলেন, স্থানীয় সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা প্রদান করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। কারণ তাদের বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদান করা হলে তারা নিশ্চিন্তে জনগণে সেবা দিতে পারবে। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ তাদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ