• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালের সিএমএম’র প্রত্যাহার চায় আইন মন্ত্রণালয়

ফাইল ছবি

ফাইল ছবি

সিসি নিউজ: বরিশালের চিফ মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হোসাইনকে প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হয়ছে। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠায়। মন্ত্রণালয়ের ওই প্রস্তাব সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিতে উপস্থাপন করা হবে। জিএ কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পেলেই সংশ্লিষ্ট বিচারককে ওই আদালত থেকে প্রত্যাহার করে নিতে পারবে মন্ত্রণালয়।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মামলার আদালতের বিচারক ছিলেন মো. আলী হোসাইন। সমন পেয়ে ওই আদালতে হাজির হলে ইউএনও তারিক সালমানকে প্রথমে জামিন না মঞ্জুর করে দুই ঘণ্টা পর জামিন মঞ্জুরের অভিযোগ ওঠে। কিন্তু সিএমএম আলী হোসাইন এই অভিযোগ অস্বীকার করে সুপ্রিম কোর্টের কাছে লিখিত ব্যাখ্যা দেন। ওই ব্যাখ্যায় তিনি বলেন, সেদিন জামিন না মঞ্জুরের কোনো ঘটনা ঘটে নি। এই অবস্থায় সংশ্লিষ্ট সিএমএমকে প্রত্যাহারের জন্য প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ