• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ৭দিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে শহরের বিভিন্ন অঞ্চল। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকাই দেখা দিয়েছে এ জলাবদ্ধতা । এতে এ অঞ্চলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে শহরের উপশহরপাড়া, হাটের রাস্তা, চুয়াডাঙ্গা বাস ষ্ট্যান্ড ঝিনাইদহ এলাকায় বৃষ্টির পানি জমে তা ঘরবাড়িতেও প্রবেশ করছে।

উপশহর এলাকার জাহাঙ্গির হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে ঝিনাইদহ শহরের বিভিন্ন অঞ্চলের অধিকাংশ বাড়ির উঠানে এমনকি ঘরের ভিতরেও হাঁটু পানি জমে আছে। এতে এলাকাবাসী রয়েছে মহা বিপদে। তিনি আরো বলেন, সঠিক নিয়মে ড্রেন নির্মাণ না করা এবং নিয়মিত ড্রেন পরিস্কার না করার কারনে বৃষ্টির পানি অপসারিত হয় না। সে কারনে বৃষ্টির পানি জমে তা ঘরবাড়িতেও প্রবেশ করছে । নাগরিক সুবিধা দিতে পৌর কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপশহর পাড়া ও হাটের রাস্তা সংলগ্ন ব্যাপারী পাড়া এলাকায় বৃষ্টির পানি জমে বাড়ির ওঠনে হাঁটু পানি জমে গেছে। এমনকি পানি ঘরের ভিতরেও প্রবেশ করছে। এতে খাওয়া দাওয়া ও রাতের ঘুম বন্ধ হয়ে গেছে অনেকেরই। অনেকে আবার বাসার ছাদে রান্না করার চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার ২৫শে জুলাই বিকালে এলাকায় গিয়ে দেখা যায় এ এলাকার বেশ কিছু রোড পুরোপুরি পারির নিচে। এসমায় পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে যাওয়া বৃষ্টির পানি সেচ দিতেও দেখা যায়।

ব্যাপারী পাড়ার বেশ কিছু বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ জলাবদ্ধতাই প্রমান করে দেয়, ড্রেনের ব্যবস্থা কতটা খারাপ। ড্রেনের ব্যবস্থা উন্নত থাকলে আজ আমাদের এ রকম দুর্ভোগ পোহাতে হত না। তিনি আরো বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকাই প্রতি বছর বৃষ্টি হলেই আমাদের এ অবস্থা হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে এ দুরাবস্থা সৃষ্টি হয়েছে। এর থেকে পরিত্রান পেতে এলাকা বাসি পৌর কর্তৃপক্ষের কাছে একটি টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের জোর দাবী জানান এলাকা বাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ