• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাপের সঙ্গে সেলফি: হাসপাতালে যুবক

সিসি ডেস্ক: গলায় বিষধর সাপ ঝুলিয়ে সেলফি তোলার ইচ্ছা হয়েছিল ২৭ বছর বয়সী এক যুবকের। গ্রামের মন্দিরে সাপখেলা দেখাতে আসা সাপুড়েকে বুঝিয়ে-সুঝিয়ে একটা গোখরো জোগাড় করেছিলেন।

মোবাইলে সেলফি তোলার সময়ই বিকাশ সিং নামে ওই যুবকের হাতে ছোবল মারে সাপটি। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকার লোকজন নিয়ে যান হাসপাতালে। সময়মতো প্রতিষেধক পেয়ে এ যাত্রায় বেঁচেছেন বিকাশ। তবে হাসপাতাল থেকে এখনও ছাড়া পাননি।

সোমবার ঘটনাটি ঘটে ভারতের বিহার প্রদেশের গোপালগঞ্জের থাবে থানার বেদুটোলায়।

স্থানীয় সূত্রে খবর, থাবে দুর্গামন্দির চত্ত্বরে একটি দোকানে বিকাশের বাবা রামায়ণ সিং পুজোর সামগ্রী বিক্রি করেন। বাবাকে সাহায্য করতে সোমবার দোকানে গিয়েছিলেন বিকাশ। মন্দিরের সামনে সাপের খেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। গলায় গোখরো সাপ জড়িয়ে সেলফি তোলার ইচ্ছা হয় বিকাশের। ভেবেছিলেন তার মুখের পাশে ফণা তুলে থাকবে সাপটি। ঠিক তেমনভাবেই তুলবেন নিজস্বী। সাপুড়ে সাপ দিতে রাজি ছিলেন না। বিকাশ ও নাছোড়বান্দা। শেষে ঝুলি থেকে একটি গোখরো বের করে দেন সাপুড়ে। দুর্গামন্দিরের সামনে গলায় সাপ জড়ান বিকাশ। ছবি তোলার সময়ই হঠাৎ গোখরোটি তার হাতে ছোবল মারে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। বেহুঁশ হয়ে যান। ভিড় জমে যায়। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে বিকাশকে হাসপাতালে নিয়ে যান। দ্রুত প্রতিষেধক পেয়ে বেঁচে যান বিকাশ। হট্টগোলের মধ্যে সুযোগ বুঝে ‘পোষ্য’কে নিয়ে চম্পট দেন সাপুড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সেলফির নেশায় প্রাণহানির ঘটনা দিনদিন বাড়ছে গোটা বিশ্বে। সেই রকম মৃত্যুর প্রথম সারিতে রয়েছে ভারত।

আন্তর্জাতিক জরিপ অনুযায়ী, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিপজ্জনকভাবে সেলফি তুলতে গিয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। তার ৭৬টি ঘটনা ঘটেছে ভারতেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ