• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত রিট কার্যতালিকায়

সিসি নিউজ: স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগ সংক্রান্ত রিট পিটিশন রায়ের জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিষয়টি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আজ ২৭ জুলাইয়ের কার্যতালিকার ৫৮ নং ক্রমিকে এবং রায়ের জন্য (ফর জাজমেন্ট) তালিকার ২নং ক্রমিকে রাখা হয়েছে।
রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০১৬ সালের ১৪ জুলাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে কম্পিউটার শিক্ষক পদে তিন বছরের ডিপ্লোমা কোর্স ও স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের কম্পিউটার শিক্ষক পদে আবেদনের সুযোগ দেয়া হয়। একই দিনে ওই বিজ্ঞপ্তি সংশোধন করে বলা হয়- স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীরা শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ পাবে না।
অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ বলেন, বিষয়টি চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ কাজী মো. সাইফুদ্দিনসহ ১৮ জন আবেদনকারী হয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ৮ আগস্ট হাইকোর্ট সংশোধনী বিজ্ঞপ্তি বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে এবং স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দেয়। সে আলোকে ‘এনটিআরসিএ’ ২০১৬ সালের ১০ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্নাতক ডিগ্রীসহ ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারীদের শিক্ষক (কম্পিউটার) পদে আবেদনের সুযোগ দেয়।
অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ বলেন, এদিকে রিটের রুল নিষ্পত্তি না হওয়ায় ‘এনটিআরসিএ’ সারাদেশে কম্পিউটার শিক্ষক পদে ফলাফল প্রকাশ বন্ধ রাখে। কম্পিউটার শিক্ষক নিয়োগ সংক্রান্ত রিটের ওপর দেয়া রুলের ওপর ইতোমধ্যে হাইকোর্টের এ বেঞ্চে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি এখন রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রয়েছে। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ