• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোটচাঁদপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে গরুচোর সন্দেহে ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার ভোরে পৌরসভার বড় বামনদাহ গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক বড়বামনদাহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার গাজিরহাট গ্রামের একাব্বর বিশ্বাসের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ভোরে ওই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে যায় ফারুক হোসেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ফারুককে ধরে গণপিটুনি দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ