• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর লাশ

টাঙ্গাইল : সদর উপজেলার রসুলপুর গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে স্বামী ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। এরা হলেন, স্থানীয় বাছিরনেছা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস (৭০) এবং তাঁর স্ত্রী কল্পনা রাণী দাস (৬০)।

স্থানীয়রা জানায়, ওই বাড়িতে শুধু অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাস বসবাস করতেন। তাদের এক ছেলে এক মেয়ে আছে। ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। বুধবার রাতেও তাদের কথা বার্তা শুনেছেন প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো দুধ বিক্রিতে দুধ দিতে গিয়ে দেখেন দরজা খোলা, কিন্তু কোন সাড়া শব্দ নেই। পরে বিষয়টি তিনি প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দুজনের খোঁজে তল্লাশী চালানো শুরু করে। পরে একপর্যায়ে বাড়ির সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া যায়। লাশের গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ