• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড়পুকুরিয়া আউট সোসিং কোম্পানী ভিত্তিক শ্রমিক নিয়োগের দাবী

বিশেষ প্রতিনিধি, ফুলবাড়ী: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কতৃপক্ষের মনগড়া প্যাকেজ বাতিল করে আউট সোসিং কোম্পানী ভিত্তিক শ্রমিকদের নিয়োগের দাবীতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং রাজ ২৬৪৭ ইউনিয়নের এক বর্ধিত সভা খনি এলাকার প্রধান গেটের রাস্তায় অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিদন্ডি প্যানেলের সভাপতি মো. জাকির হোসেন বর্ধিত সভা ডাকার আহব্বান করলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম (রবি) এই বর্ধিত সভার আয়োজন করেন। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম (রবি)।তিনি তার বক্তবে বলেন, শ্রমিকদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন ও স্থায়ী নিয়োগের দাবী আদায়ের লক্ষে আজকে এই বর্ধিত সভা। আগামী ১০ই আগস্ট “এম পি এম এন্ড পি”চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন করে তারা আবার চুক্তি করতে চায়। সেই চুক্তিতে আমাদের সাড়ে ৯শত শ্রমিকদের ১২দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তার আগে আমরা জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করবো এবং আমাদের দাবী গুলির কথা তুলে ধরবো আমাদের দাবী মেনে না নিলে আন্দোলন গড়ে তোলা হবে। অপরদিকে শ্রমিক ইউনিয়নের প্রতিদন্দী সভাপতি মো. জাকির হোসেন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন,বর্তমান কোম্পানীর মনগড়া প্যাকেজ মানতে আমরা রাজি নই। খনি কতৃপক্ষ বারবার আমাদেরকে ধোকা দিচ্ছে। মনগড়া প্যাকেজ বাতিল করে সরকারের বিধি মোতাবেক আউট সোসিং কোম্পানী ভিত্তিক নিয়োগ দিতে হবে। অথবা বেতন সরকারী গেজেট অনুযায়ী শ্রমিকদেরকে মূল্যায়ন করে বাস্তবায়ন করতে হবে। কেন না এই খনি বাস্তবায়নের শুরু থেকে ভুগর্ভস্থ থেকে কাদামাটি মেখে আমরা কয়লা তুলে আনছি। আর আমাদের ন্যায় সংহত দাবী মেনে নেয়া হবে না তা মানতে রাজি নই। নতুন চুক্তির আগে আমাদের ১২দফা দাবী মেনে নিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো আমরা। বারবার আমাদেরকে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক সভাপতি মো. ওয়াজেদ আলী,মো.এরশাদ, মো. আজিজার,মো. জাকির,মো. আফজাল হোসেন,মো. শাহিন, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মো. সোহাগ,মো. আয়জান,মো. মাহফুজার। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মো. মাহাবুর রহমান,সহ সভাপতি মো. মোর্ছালেন,দপ্তর সম্পাদক মো. এরশাদ আলী,সাংগঠনিক সম্পাদক মো. লিটন,যুগ্ন সাধারন সম্পাদক মানিক মন্ডল প্রমুখ। এ সময় সংগঠনের প্রায় ২শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। বর্ধিত সভাটি পরিচালনা করেন, শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. এরশাদ। বৃষ্টি কারনে বর্ধিত সভাটি সমাপ্ত ঘোসনা করা সম্ভব হয় নি। তবে শ্রমিক নেতৃবৃন্দ বলছে ১০ ই আগষ্ঠ এর মধ্যে কতৃপক্ষের মনগড়া প্যাকেজ বাতিল করে ১২ দফা দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে খনি শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ