• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় রেলপথের দাবীতে মানববন্ধন

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় রেলপথের দাবীতে মানববন্ধন করেছে “জলঢাকা রেলপথ চাই” নামে একটি নবগঠিত কমিটি। সোমবার দুপুরে স্থানীয় জিরোয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গাফ্ফার, সদস্য সচিব অবিনাশ রায়, “চাঁদমনি” প্রতিষ্ঠাতা পরিচালক পিজিরুল আলম দুলাল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জসির উদ্দিন, ঘাতক দালাল নির্মল কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ একে আজাদ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, সামাজিক সংগঠন “শিকড়” এর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী, স্পন্দন শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম, সা: সম্পাদক মনিরুজ্জামান লেবু, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জলঢাকাবাসির শত বছরের প্রানের দাবী এই রেলপথ সংযোগ স্থাপনের। তারা আরও বলেন, স¤প্রতি, সরকারি যাচাই বাছাইয়ের সমীক্ষা  রিপোর্টে “ডোমার টু ভোটমারী ভায়া জলঢাকার নাম উঠে এসেছে। তাই কোনও ভাবে যেন প্রকল্প থেকে জলঢাকার নামটি  বাদ না পড়ে এবং দ্রুত এই রেলপথ সংযোগ বাস্তবায়নের দাবি তুলেন সরকারের কাছে। এর আগে রোববার রাতে ডালিয়া রোডস্থ বটতলীতে মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফফারকে আহবায়ক, প্রভাষক অবিনাশ রায়কে সদস্য সচিব ও ৭ জনকে যুগ্ম আহবায়ক করে প্রথম পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট জলঢাকা রেলপথ চাই কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ