বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:সারা দেশের ন্যায় রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে পুর্ন দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আজ সোমবার (৩১জুলাই)সকাল হতে এ কর্মবিরতি পালিত হয়। এ সময় শিক্ষকদের বিভিন্ন দাবির মধ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, ৫% ইনক্রিমেন্ট, পুনাঙ্গ বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বৈশাখি ভাতা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল ও ১০% বেতন কর্তনের সিন্ধান্ত বাতিল।
এ সময় বক্তব্য রাখেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার,ভাইস-প্রিন্সিপাল রুহুল আমিন পাইকাড়, প্রভাষক আনোয়ারুল হক,প্রভাষক ময়েন উদ্দিন শাহ্,আঃ কাফি সরকার, প্রভাষক জোসনারা বেগম, মহিলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।