নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের পুর্বপাড়া গ্রামে আজ সোমবার পুকুরে পড়ে তানহা নামের ১৫ মাসের এক শিশুর সলিল সমাধি হয়েছে। নিহত শিশুটি ওই এলাকার তহিবুল ইসলামের মেয়ে। একমাত্র সন্তান হারিয়ে বার বার সংজ্ঞা হারিয়ে ফেলছে শিশুটির পিতা মাতা। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন জানান, আজ সোমবার পরিবারের সকলের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পরেও তাকে পাওয়া যায় নি। এক পর্যায়ে দুপুরের পর শিশুটির মৃতদেহ পুকুরে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। এ ব্যাপারে ডিমলা থানার এসআই মাসুদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।