• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

সিসি নিউজ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক আবিদা ইসলামকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।  পেশাদার ওই কূটনীতিক এর আগে ডেপুটি হাইকমিশনার হিসেবে ভারতের কলকাতায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা তার পেশাগত জীবনে যুক্তরাজ্যের লন্ডন, শ্রীলঙ্কার কলম্বো এবং বেলজিয়ামের ব্রাসেলস-এ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান (সমাজতত্ত্ব) বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে ‘ফরেন এফেয়ার্স এন্ড ট্রেড’ বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। আবিদা ইসলাম দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন গোপালপুর গ্রামের মেয়ে। তার পিতা মরহুম মোহাম্মদ নজরুল ইসলাম গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের পানিস্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ