• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ 

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ছাত্রলীগের নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগের বিক্ষুদ্ধ কর্মী সমর্থকরা। ১ আগষ্ট দুপুরে শহীদ ডাঃ জিকরুল হক সড়কের স্মৃতি অম্লান চত্ত্বরে সংগঠিত হয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা রুবেল বসুনিয়া। বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটো, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, শাহীন, মাসুদ সরকার, রুপন, শিমুল, শাওন প্রমুখ।

প্রতিবাদ সভায় তারা বলেন, বিএনপি জামায়াত শিবিরকর্মী সর্মথক পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া ওই কমিটির সাধারণ সম্পাদক সাজু আলম জুয়েল একসময় ছাত্রদলের কর্মী ছিলো। কোন দিন সে ছাত্রলীগের কর্মকান্ডে জড়িত ছিল না। জেলা কমিটি অর্থের বিনিময়ে তাকে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক করেছে। বক্তরা বলেন, আমরা কোন ভাবেই এ কমিটি মেনে নেব না। সভা থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের আহবান জানানো হয়। অন্যথায় পরবতীতে কঠোর কর্মসূচী পালন করা হবে ঘোষণা দেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ