• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় প্রেমিকা

সিসি ডেস্ক : বিয়ের দাবিতে প্রেমিকা লাবনী রানী (১৮) ৪ দিন ধরে প্রেমিক চন্দ্র কিশোরের (২৪) বাড়ির সামনে অবস্থান নিয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার নয়ানী বাকডোকরা গ্রামে। লাবনী রানী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব নয়ানী বাকডোকরা গ্রামের বাবু লালের মেয়ে। অপর দিকে প্রেমিক চন্দ্র কিশোর একই এলাকার জ্যোতিষ চন্দ্রের ছেলে।
লাবনী রানী জানান, আমার বড় ভাই মলয় রায়ের ভাল বন্ধু ছিল চন্দ্র। সেই সুবাধে সে আমাদের বাড়ীতে প্রায়ই যাতায়াত করতো। ভাই বাড়ীতে না থাকলেও সে বাড়ীতে এসে আমার সাথে নানা রকম কথা বলতো। একদিন বাড়ীতে প্রবেশ করে ভাই না থাকায় সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এবং জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক করে। বিষয়টি বাড়ীতে জানাতে চাইলে সে তাড়াতাড়ি বিয়ে করবে বলে আমাকে আশ্বস্ত করে। এরপর থেকে প্রতিদিন রাতে আমাদের বাড়ীর পাশে পুকুর পাড়ে আমরা দেখা করে দৈহিক মিলন ঘটে। এতে আমি দুইবার গর্ভবতী হই। সে বাজার থেকে ওষুধ এনে  আমার গর্ভপাত ঘটায়। এভাবে কেটে যায় ৭ বছর। বিয়ের কথা বললেই সে টালবাহানা করতে থাকে। পরে জানতে পেরেছি সে অন্য এক মেয়েকে বিয়ে করবে। ঘটনা জানতে পেরে তাকে ফোন দেই। সে বলে আমার ইচ্ছার বিরুদ্ধে বড় ভাই আমার বিয়ে দিচ্ছে তাই তুমি বাড়ীতে আসো। তার কথামত শনিবার (২৯ জুলাই) রাতে আমি তাদের বাড়ীতে আসি। আমাকে দেখতে পেয়ে সে পালিয়ে যায়। বাড়ীর লোকজন ঘরে ঢুকতে না দেওয়ায় আমি বাড়ীর সামনে প্রেমিকের কথা মতো বিয়ের দাবি নিয়ে অবস্থান নিয়ে সেখানেই রাত্রি যাপন করছি।
লাবনীর ভাই মলয় জানান, বন্ধুত্বের সুযোগে সে আমার বোনের সাথে জঘন্য কাজ করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। গত শনিবার (২৯ জুলাই) থেকে আমার বোন চন্দ্রের বাড়ীর উঠানে অবস্থান করছেন। এই ঝড়-বৃষ্টির রাতে সে সেখানেই রাত্রিযাপন করছেন।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ