• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর অনুমতি পেলে পদত্যাগ : এরশাদ

সিসি ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি। আমরাই বিরোধী দল। যদিও আমরা সরকারে আছি, আমাদের তিনজন মন্ত্রী সরকারে। এটা আমাদের জন্য লজ্জ্বার ব্যাপার। আশা করি এই লজ্জ্বার হাত থেকে আমরা মুক্তি পাব।’

বৃহস্পতিবার দুপুরে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমাদের সবাইকে পদত্যাগ করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বলেছি। কথা হচ্ছে প্রধানমন্ত্রী আমাকে এই পদটা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তাঁর সাথে আলোচনা না করে আমি তাঁকে অসম্মান করতে চাই না। একটা সম্মানের ব্যাপার আছে।’

বিকল্পধারা বাংলাদেশের সাথে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে এরশাদের পাশে বসা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, আওয়ামী লীগ-বিএনপির বাইরে আমরা একটি পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। বুধবার একটি বৈঠক ছিলো, সেখানে রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। কিছু রাজনৈতিক আলোচনা হয়েছে- তবে সিদ্ধান্ত গ্রহণের মত কথাবার্তা সেখানে হয়নি। এখন এ বিষয়ে প্রেসিডিয়াম ফোরামে আলোচনা হবে- আলোচনার পর সিদ্ধান্ত হবে জোট হবে কি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ