• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক : বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও  ক্রিকেটার অ্যাসোসিয়েশনের মধ্যে চলমান বিতর্কের অবসান হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ বৃহস্পতিবার সকালে সমঝোতা করতে রাজি হয়েছে দুই পক্ষ। এর মানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মেলবোর্নে আলোচনায় বসেন বোর্ড সভাপতি জেমস সাদারল্যান্ড ও ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যালিস্টার নিকোলসন। তাদের মধ্যে চুক্তিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে নতুন চুক্তিতে খুশি দুই পক্ষই। উপায় বের করতে পেরে স্বস্তির কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বোর্ডের আয়ের ভাগ তৃণমূলের ক্রিকেটাররাও এত দিন পেয়ে আসছিল। নতুন চুক্তিতে কেবল জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের আয় দেওয়ার প্রস্তাব দিলে সেটি নাকচ করে আন্দোলনে যায় দেশটি সর্বোচ্চ পর্যায়ের ২৩০ ক্রিকেটার। অবশেষে অনড় থাকা ক্রিকেটারদের দাবির অনেকটাই মেনে নেওয়া হয়েছে।

এ মাসের ১৮ তারিখে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের দল। ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে আলোচিত এই সিরিজ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ