• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রাজীব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে। নিহত রাজীব জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ওয়াজ আলীর ছেলে।
হিলি জিআরপি ফাঁড়ী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫৫মিনিটে রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌছানোর আগেই সীমান্তের ২৮৫ মেইন পিলারের কাছাকাছি এলে এসময় রাজীব দৌড়ে ট্রেনের সামনে দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের ইঞ্জিনের সাথে মাথায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে খবর পেয়ে হিলি জিআরপি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ