• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকার মেয়ে নায়িকা ভাবনার ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পেলো

বিনোদন ডেস্ক: নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৪ আগস্ট) থেকে দেশের মোট ২৮ টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সময়ের আলোচিত এই ছবিটি।
২০১৫ সালে ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং শুরু হয়। এর পর শুটিং সম্পন্ন করা, সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজে প্রায় দুই বছর সময় লেগে যায়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর ‘ভয়ংকরসুন্দর’ছাড়পত্রপায়১৬মার্চ।
ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নীলফামারীর জলঢাকার মেয়ে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ভাবনা ও ভারতের পরমব্রত। এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী ভাবনার। ‘ভয়ংকর সুন্দর’-এ আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ।
থ্রিলার গল্পে নির্মিত এই ছবি নিয়ে দর্শকমনেও আগ্রহ দেখা যাচ্ছে। পোস্টার, ট্রেলার ও ছবির গানগুলো এরই মধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। তাই ছবিটির সাফল্য নিয়েও আশাবাদী নির্মাতা অনিমেষ।
অনিমেষ জানান, ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ কে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ইতিমধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে। এর মূল ভাবনা নেওয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে। ‘ভয়ংকর সুন্দর’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
যেসব হলে দেখা যাবে ‘ভয়ংকর সুন্দর’: ঢাকার নয়টি ও অন্যান্য জেলার ১৯টি সিনেমা হলে ছবিটি দেখা যাবে। ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- মধুমিতা, বলাকা, আনন্দ, শ্যামলী, পুনম, গ্যারিসন, নিউ গুলশান, স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার।
অন্যান্য জেলার হলগুলোর মধ্যে রয়েছে- জনতা (জলঢাকা), চম্পাকলি (টঙ্গী), চন্দনা (জয়দেবপুর), সোনিয়া (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), বনলতা (ফরিদপুর), কাকলী (শেরপুর), মানসী (কিশোরগঞ্জ), আলমাস (চট্টগ্রাম), কেয়া (টাঙ্গাইল), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), মধুমতি (ভৈরব), মডার্ণ (দিনাজপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), নন্দিতা (সিলেট) ও বিজিবি (সিলেট)।
প্রসঙ্গত, নায়িকা ভাবনা জলঢাকা উপজেলার মীরগঞ্জের হাবিবুর রহমান হাবিবের কন্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ