• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে তারামন বিবিকে

রংপুর : অবস্থার অবনতি হওয়ায় বীরপ্রতীক তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে। শনিবার বেলা সোয়া ১২টায় রংপুর সিএমএইচ থেকে তারামন বিবির ছেলে তাহের আলী জানান, তারা এখনও সিএমএইচ এ অবস্থান করছেন। তার মায়ের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকা সিএমএইচ’এ রেফার্ড করেছেন। সরকারিভাবে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বাড়ায় বেশি অসুস্থ হয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কিংবদন্তী নারী বীরপ্রতীক তারামন বিবি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়।
এর আগে রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের নিজ বাড়িতে শ্বাসকষ্টে অসুস্থ তারামন বিবি রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতেন। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন তাকে চিকিৎসা সেবা দিতেন। শ্বাসকষ্ট ও কাশিটা অনেক বেড়ে যাওয়ায় তারামন বিবিকে কয়েক বার অক্সিজেন ও নেবুলাইজেশন এর সহযোগিতা নিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
তারামন বিবির ছেলে তাহের আলী জানান, বৃহস্পতিবার রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে রংপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন। তার পরামর্শে ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে তাকে রংপুর সিএমএইচ এ ভর্তি করান। এখানেই তার চিকিৎসা চলছে।
মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে তারামন বিবি সাহসের সঙ্গে মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা ও পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ কারণেই স্বাধীনতা পরবর্তী সময়ে তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ