• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষা সহায়তা কার্যক্রমের লোগো ব্যবহারের নির্দেশ

সিসি ডেস্ক: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্ভাবনী উদ্যোগ শিক্ষা সহায়তা কার্যক্রমের জন্য ব্রান্ডিংয়ের লোগো ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর সংস্থার দাপ্তরিক যোগাযোগ, খাম-প্যাডে এবং ওয়েবসাইটে সহজে যাতে চোখে পড়ে এমন স্থানে লোগোটি ব্যবহার করতে করার কথা বলা হয়েছে। এছাড়া নির্বাচিত লোগোটি এখন থেকে সব পাঠ্যবইয়ে সহজে চোখে পড়ে এমন স্থানে মুদ্রণ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবিকে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সম্প্রতি জার করা শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা বলা হয়েছে।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা ও প্রকল্পের অন্যান্য ডকুমেন্ট যেমন, স্মরণিকা, বার্ষিকী ইত্যাদিতে লোগোটি ব্যবহার করা যেতে পারে বলেও নির্দেশনা দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে জারি করা আদেশ-নির্দেশ ও প্রজ্ঞাপনে লোগোটির লিটারেচার ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ