পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে শনিবার বিকালে ঠাকুরগাঁও কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ওসি আমিরুজ্জামান জানান, আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য মোবাইল ফোন টাওয়ারের ব্যাটারী চুরির উদেশ্যে পীরগঞ্জে অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ঐদিন ডাকাত দলের সদস্যরা সেনুয়া গ্রামের গ্রামীন ফোন মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরির জন্য পার্শ্বের বাঁশ ঝাড়ে অবস্থান করছিল। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে ১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২২৬৯০), ১টি ইজিবাইক ও ধারালো অন্ত্র সস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পর দিন শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে তাদের প্রেরন করে। এরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানা থানার ভাদুলিয়া গ্রামের ফিরোজ হোসেন আকাশ ওরফে সেন্টু খা (৩৮), ফরিদপুর জেলার সদরপুর থানার ইউসুব মুন্সি, ডাঙ্গী বাজারচর গ্রামের বাদশা ওরফে জলিল (৩৯), ঝালোকাঠি জেলার কাঠালিয়া থানার রামপুর গ্রামের দেলোয়ার হোসেন হওলাদার(৪৪), বরগুনা সদর উপজেলার কেওড়া বুনিয়া হাওলাদার বাড়ি এলাকার নাইমুল ইসলাম কিবরিয়া(২৮), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর মহল্লাড় ওমর ফরুক ওরফে রাজিব রাজু (২৮), বগুড়া সোনাতলা পুর্ব মধুপুর গ্রামের জাকিরুল ইসলাম (২৮)।