• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কৃষকের ছাগল নিয়ে গেছে এনজিও কর্মীরা

সিসি নিউজ: সৈয়দপুরে এনজিও’র ঋণের কিস্তি দিতে না পারায় ঋণ গ্রহিতা এক দম্পতিকে মারপিট করে তাঁর বাড়ি থেকে গৃহপালিত ছাগল, হাঁড়ি-পাতিল ও থালা-বাসন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ-হেলপ্ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) নামের একটি এনজিও’র বিরুদ্ধে ওই অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বক্শাপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হতদরিদ্র পরিবারের সদস্য ঋণগ্রহিতা মোছা. নিলুফা আক্তার লিলি সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের বক্সাপাড়া মো. আইয়ুব আলীর স্ত্রী মোছা. নিলুফা আক্তার লিলি। গৃহকর্তা আইয়ুব আলী পেশায় একজন ভাটা শ্রমিক। অসহায়, দুস্থ ,অভাবী ওই দম্পতির সংসারে টাকার বিশেষ প্রয়োজন পড়ায় প্রতিবেশি মো. মোকলেছ আলী ও মোছা. মজিয়া দম্পতির কাছ থেকে ১৪ হাজার টাকা ধার করেন।

আর গৃহবধূ মোছা. মজিয়া গত ৮ জানুয়ারী স্থানীয় এনজিও সেলফ- হেলপ্ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প)এর কামারপুকুর শাখা- ৩ থেকে ওই টাকা ঋণ নিয়ে লিলিকে দেয়। কথা ছিল গৃহবধূ লিলি মোট ৪৬ কিস্তিতে ঋণের সমুদয় টাকা পরিশোধ করবেন। গত ২৩ জানুয়ারী থেকে গৃহবধূ লিলি নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে আসছিলেন। ইতোমধ্যে প্রতি সপ্তাহে ৩৫০ টাকা করে ২২ কিস্তি পরিশোধ করা হয়। গত প্রায় মাস খানেক আগে মোছা. নিলুফা আক্তার লিলি’র স্বামী আইয়ুব আলী অটোরিকশা দূর্ঘটনার শিকার হন। তিনি দূর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় পরিবারটির উপার্জনের পথ একেবারে বন্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় গৃহবধূ লিলি এনজিওর ঋণের কিস্তি নিয়মিতভাবে দিতে ব্যর্থ হন। এর মধ্যে গত ৫ আগস্ট রাত আনুমানিক ৮ টার দিকে এনজিও শার্প’র মাঠ কর্মী নাজমুন নাহার তাঁর অফিসের ৮/১০ নারী ও পুরুষ কর্মীকে সাথে নিয়ে ঋণ গ্রহিতা লিলির বক্সাপাড়া বাড়িতে যায়। তারা ওই বাড়িতে জোরপূর্বক ঢুকে প্রথমে কিস্তি না দেওয়ার জন্য তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এ সময় গৃহবধূ তাঁর স্বামী অসুস্থতার কথা বলে তাদের কাছে আকুতি মিনতি করেন। স্বামী সুস্থ হয়ে উঠলেই তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করবেন বলে এনজিও কর্মীদের জানান।

আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন এনজিও কর্মীরা। এ সময় তারা গৃহবধূর চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করাসহ তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ অবস্থা দেখে লিলির অসুস্থ স্বামী আইয়ুব আলী তাকে বাঁচাতে এগিয়ে এলে এনজিও কর্মীরা তার ওপর চড়াও হয়ে বেদম মারপিট করে। পরবর্তীতে এনজিও কর্মীরা ওই ঋণগ্রহিতার বাড়ির রান্নাঘরে ঢুকে রান্নার হাঁড়িপাতিল, থালা-বাসন এবং বাড়ির উঠানে বাঁধা ৪টি বাচ্চাসহ ২টি মা ছাগল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানা গেছে। এনজিও কর্মীদের এমন ঘটনায় ওই দম্পতি বিস্মিত হয়ে পড়েন। রাতেই তারা বিষয়টি উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমানকে অবগত করেন। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা বললে তাঁর সাথেও রূঢ় আচরণ করেন ওই এনজিওর মাঠকর্মী নামজমুন্নাহার।
এ অবস্থায় এনজিও থেকে ঋণগ্রহিতা মোছা. নিলুফা আক্তার লিলি নিরুপায় হয়ে ওই রাতেই সৈয়দপুর থানায় গিয়ে ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এনজিও শার্প’র কামারপুকুর শাখা-৩ এর ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন বাদল ঋণের কিস্তির জন্য ঋণ গ্রহিতার বাড়ি থেকে ছাগল নিয়ে আসার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমার ওই মাঠ কর্মী কাজটি ঠিক করেননি। এ সময় আমি অফিসের বাইরে ছিলাম। আমি থাকলে এমনটি হতো না বলে জানান তিনি।
এ নিয়ে কথা হয় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমানের সঙ্গে। তিনি জানান, ওই দম্পতি ঘটনাটি রাতেই আমাকে অবগত করেন। আমি বিষয়টি নিয়ে এনজিও’র ওই মাঠকর্মীর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি আমার সাথেও অসৌজনমূলক আচরণ করেন। এ অবস্থায় আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এনজিও’র ঋণ গ্রহিতার বাড়ি থেকে নিয়ে যাওয়া ছাগলগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সেসব মালিকের জিম্মায় দেওয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ