• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৪ জেএমবি সদস্যের ২০ বছর জেল

টাঙ্গাইল: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত। বারো বছর আগে দেশব্যাপী একযোগে বোমা বিস্ফোরণের মামলায় তাদেরকে দণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ রায় দেন বলে জানান আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

রায়ে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাভোগ করতে হবে তাদের।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মতো টাঙ্গাইল কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় জেএমবি সদস্যরা একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

পরিদর্শক আনোয়ারুল জানান, ২০১২ সালের ১২ ডিসেম্বর টাঙ্গাইল মডেল থানার এসআই মো. বোরহান উদ্দিন এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

মামলার ১৭ আসামির মধ্যে তিন জন মারা গেছেন। দণ্ডিত ১৪ জনের মধ্যে ১০ জন টাঙ্গাইল কারাগারে রয়েছেন। চার জন পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ