• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরের ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

চাঁদপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে চাঁদপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। রোববার শোকাবহ আগস্ট মাসে চাঁদপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাসুদুল আলম রণির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শাহআলম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবি এম রেজওয়ান, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অষিত বরণ দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান মুন্না, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভির রেজা রণি সহ ছাত্রলীগের জেলা, পৌর ও সদর থানা এবং কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ