• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাদ্যে বিষক্রিয়ায় ৩২ ছাত্রী অসুস্থ

নোয়াখালী: খাবারে বিষক্রিয়ায় নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৩২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার ভোরে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন। সকাল সাড়ে ১০টা নাগাদ অসুস্থ ২৭ জন ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েক শিক্ষার্থী জানান, ইনস্টিটিউটের হোস্টেলের ডাইনিংয়ে মাছ দিয়ে রান্না করা তরকারি খেয়ে তারা আজ ভোরে অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত ছাত্রীদের সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ছাত্রীরা। আক্রান্ত ছাত্রীদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক বেবি সুলতানা বলেন, ভোররাত থেকে হোস্টেলের প্রথম বর্ষের ছাত্রীদের একে একে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। পরে তারা অসুস্থ ছাত্রীদের দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এক প্রশ্নের জবাবে বেবি সুলতানা বলেন, হোস্টেলের ডাইনিংয়ের খাবারে সমস্যা হলে ইনস্টিটিউটের ৬টি ব্যাচের ছাত্রীরাই আক্রান্ত হতো। কিন্তু আক্রান্ত সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীরা বাইরে থেকে আনা অন্য কোনো খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে তিনি ধারণা করছেন। চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে এখনো ভালোভাবে খোঁজখবর নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ