• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সিপিবি-বাসদ বাম মোর্চার বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি : সাতান্ন ও চুয়ান্ন ধারা বাতিলসহ জোট মহাজোটের দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নীলফামারী শহরের কালিবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, বাসদ নেতা ইউনূছ আলী, ক্ষেতমজুর সমিতির নেতা স্বরণী বিশ্বাস, সিপিবি নেতা প্রিন্স চাকলাদার, গোপাল রায় ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ, বিএনপি দেশ চালাতে ব্যর্থ হয়েছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার এদের কাছে নিরাপদ নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনা ভলুণ্ঠিত করে জনগনের সম্পদ লুটপাট করে। ওই দুই জোট নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে সাম্প্রদায়িক উস্কানী ছড়িয়ে দিচ্ছে।’ এসময় ঘুষ, দূর্নীতি, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে ৫৭ ও ৫৪ ধারা বাতিলের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ