• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার উন্নয়নে বাধাগ্রস্ত: রেলের জমি আত্মসাতের অভিযোগ দুদকে

সিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়নে বড় বাধাগ্রস্ত করতে রেলের ৫ হাজার কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগ দিয়েছে দুদকে। এমনভাবে একের এক পৌর পরিষদের বিরুদ্ধে জমির মালিকানা, গাছ কাটা, বাউন্ডারী ভাংচুরসহ নানা অভিযোগ এনে মামলা করছে রেলওয়ে। ফলে বিশ্ব ব্যাংকসহ দাতা সংস্থা আগামিতে পৌরসভার উন্নয়নে টাকা দেবেন কিনা সন্দেহ রয়েছে। বুধবার বিকেলে (৯ আগষ্ট) পৌর এলাকার চলমান ও বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার একথা বলেন।

পৌর অধিবেশন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের কাজ পুরোদমে চলছে। পৌরসভায় কউিনিটি সেন্টার, পৌর মার্কেট, শিশু পার্ক ইত্যাদির কাজ খুব শিশগিরই শুরু হবে। শহরের পাঁচমাথা বিমানবন্দর সড়কটি দৃষ্টিনন্দন করে তৈরি করা হচ্ছে। এ কাজে প্রায় ১৭ কোটি ব্যয় হচ্ছে।
পৌর বাজারের ২৫.৫০ একর জমির মালিকানা দাবি করে রেলওয়ে পৌরসভার বিরুদ্ধে দূর্ণীতি দমন কমিশনে অভিযোগ করেছেন। অনুরুপভাবে গাছ কাটা ও বাউন্ডারী ভাংচুরের মামলা করে উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করছে বলে উল্লেখ করে তিনি বলেন, দাতা সংস্থারা মামলা ও ঝামেলা থাকলে সে কাজে অর্থ বরাদ্দ দিতে চায় না। তাই আগামিতে উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি দ্রুত রেলওয়ে ও পৌরসভার রশি টানানাটানির সমাধান কামনা করেছেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়রদ্বয় জিয়াউল হক জিয়া, শাহিন আকতার, কাউন্সিলর আল- মামুন, তারিক আজিজ, জোবায়দুল হক মিন্টু, আজগার আলীসহ প্রায় সকল কাউন্সিলর এবং সচিব আশীষ কুমার সরকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ