সিসি নিউজ: নেশা, মানষিক দুশ্চিন্তা ও অটিজম বিষয়ে নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে স্থানীয় তুলশিরাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই কর্মশালাটি সমাপ্ত হয়। অটিজম ও প্রতিবন্ধীদের শিক্ষা ও পূণর্বাসন সংক্রান্ত প্রতিষ্ঠান ইউনিক গিফট ফাউন্ডেশন সৈয়দপুর শাখা কর্মশালার আয়োজন করে।
কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি সাপ্তাহিক আলাপন সম্পাদক আমিনুল হক ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম চৌধুরী। ইউনিক গিফট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক শেখ রোবায়েতুর রহমান সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার তামান্না রেজা সঙ্গীতা, প্রধান সমন্বয়ক শাহনাজ শারমীন ও মনস্তাত্তিব শারমিন আক্তার। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও অটিজম শিশুর অভিাবকসহ ৬০ জনের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।