• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পানিরে তোড়ে ভেঙ্গে গেছে শহর রক্ষা বাঁধ: দেয়াল চাপায় গৃহবধুর মৃত্যু

সিসি নিউজ: তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দিনাজপুরে বন্যা দেখা দিয়েছে। পূণর্ভবা নদী ৮০ সেন্টিমিটার এবং আত্রাই নদী ৮৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।পানির তোড়ে ভেঙ্গে গেছে দিনাজপুরের শহর রক্ষা বাঁধ।

পূণর্ভবা নদীর পানির তোড়ে আজ রোববার ভোরে মাহুতপাড়া তুত বাগানের কাছে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যায়। প্রথমে বিজিবি এবং পরে রংপুর ৬৬ ডিভিশশন পদাতিক সেনাবাহিনীর একটি বিশেষ উদ্ধারকারী টিম বাঁধটি মেরামতের চেষ্টা করছে। ইতোমধ্যে ডুবে গেছে শহরের বেশকিছু এলাকা। দ্রুতগতিতে বিভিন্ন এলাকায় বন্যার পানি প্লাবিত হচ্ছে। এতে চরম দূর্ভোগে পড়েছে শহরবাসী। অনেকে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আজ সকালে ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন। বন্যা দূর্গতদের ত্রাণ সহায়তা দিয়েছেন।
অন্যদিকে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ১৩টি উপজেলার কয়েক লাখ মানুষ। সড়ক ডুবে যাওয়ায় ফুলবাড়ী-ঘোড়াঘাট মহাসড়ক ও দিনাজপুর-পাবর্তীপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি সড়ক তিন ফুট পানির নীচে রয়েছে। হিলি স্থল বন্দরে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। জলাবদ্ধতা আর অতি বর্ষণে সমগ্র জেলা জুড়ে শুরু হয়েছে অচল অব্স্থা । এছাড়াও সদর উপজেলায় ভেঙে গেছে আত্রাই নদীর বাঁধ। জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে তলিয়ে গেছে দিনাজপুর-ঢাকা মহাসড়ক।
প্রবল বর্ষণে দিনাজপুরের কাহারোল উপজেলার পল্লীতে দেয়াল চাপা পড়ে আরোদা রানী দাস (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আরোদা রানী দাস, কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ দাসপাড়া গ্রামের সুধীর চন্দ্র দাসের স্ত্রী বলে জানা গেছে।
লালমনিরহাট রেল ডিভিশনের ডিআরএম নাজমুল ইসলাম জানান, পার্বতীপুর-পঞ্চগড় রেলপথের নয়নীব্রীজ ও কিসমত রেলস্টেশনের মাঝামাঝি নয়নীব্রীজ এলাকায় ৮শ মিটার রেলপথের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় পার্বতীপুর-সান্তাহার রেল পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চগড় রেল স্টেশনে আটকা পড়ে আছে ৮ডাউন মেইল ট্রেনটি। বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
এদিকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শনিবার বিকেলে দিনাজপুর পৌর এলাকার চাউলিয়াপট্রি সাদুঘাট, রামনগর, লালবাগ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ