• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সিসি নিউজ: বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে।
রবিবার বিকেলে নীলফামারী শহরের বাবুপাড়া, সওদাগড় পাড়ায় শুকনো খাবার বিতরণ করা হয় মেয়র দেওয়ান কামাল আহমেদের উদ্যোগে। পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল পানি বন্দিদের মাঝে মুড়ি, চিড়া, গুড় বিতরণ করেন। সে সময় জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সজল কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।
এদিকে সোনারায় ইউনিয়নের সোনারায় স্কুল এ্যান্ড কলেজে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দেড়’শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
বিতরণকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেল শাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ