সিসি নিউজ: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আল-ফারুক একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ আগস্ট প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন একাডেমি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক ছাইদুর রহমান, সহকারি শিক্ষক মোঃ আরিফুল ইসলামসহ একাডেমির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে একাডেমির জাতির পিতার রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন একাডেমির ধর্মীয় শিক্ষক মাওলানা নজরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন একাডেমির সহকারি শিক্ষক মোঃ মামুনুর রহমান রাজু।