• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বন্যা কবলিত ১ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বন্যা কবলিত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে সৈয়দপুর পৌর পরিষদ শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থাররত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।

পৌর পরিষদের একটি সূত্র জানায়, পৌরসভার ৪, ৫, ৬, ৮, ১০, ১৩ ও ১৫নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রত্যেক পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৫ কেজি চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন, কাঁপড় কাচা গুঁড়ো সাবান ও সুগন্ধি সাবান প্রদান করা হয়। এ ছাড়া শহর রক্ষা বাঁধে গোসল করতে গিয়ে নিহত দুই কিশোর রতন ও আরিফের পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার, প্যানেল মেয়র, পৌর পরিষদের কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ