• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোববার দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর আসছেন আগামী রবিবার। তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যায় বিপদগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে দিনাজপুর অন্যতম। জেলার বিরল, কাহারোল, সদর, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

দিনাজপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনে পানি আসার কারণে গত রবিবার সকাল থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় এবং দিনাজপুর-পার্বতীপুর পথে কোনো রেল চলাচল করতে পারছে না। পার্বতীপুরের পথে রেল না চলায় ঢাকার সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে।

উল্লেখ্য যে, চরম দূর্ভোগে আছেন দিনাজপুরের বানভাষী মানুষ। বাড়ি-ঘর ডুবে গিয়ে গৃহহীন হয়ে পড়া এসব মানুষের দেখা দিয়েছে বিশুদ্ধপানি ও খাদ্য সংকট। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানি বন্দি হয়ে রয়েছে লাখ লাখ মানুষ। প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়, বলে অভিযোগ পানিবন্দি মানুষের।

বন্যার পানিতে প্লাবিত হয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গুদাম ঘর ডুবে যাওয়ায় পরীক্ষার খাতাসহ অনেক গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে গত ৩ দিনে বন্যায় পানিতে ডুবে, সর্পদংশনে এবং দেয়াল চাপায় জেলায় ১৭ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। নিখোঁজ রয়েছে আরো এক শিশু।
বন্যা দুর্গত মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে সেনা বাহিনী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ